আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 28, 2026, 2:21 am || প্রকাশের তারিখ: October 21, 2022, 11:54 pm
সাভারে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় “স্টার ভিলেজ ফাউন্ডেশন”
নিজস্ব প্রতিবেদক।। সাভারে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে পল্লী চিকিৎসকদের সংগঠন স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসি ফাউন্ডেশন।

শুক্রবার (২১অক্টোবর) সকাল ১১ টার সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদার নির্দেশে মসজিদে মসজিদে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম শুরু হয়।

জানা যায়,বাংলাদেশে চলতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও দীর্ঘায়িত হতে পারে এবং সংক্রমণ পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে আগে যেখানে ডেঙ্গু হয়নি সেখানেও এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

তাছাড়া হাসপাতালে আসা বেশিরভাগ রোগী আগেও এক বা একাধিক বার ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। তাই এবারের লক্ষণগুলো প্রকট। তবে দেশের ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যেই আছে বলে জানিয়েছেন চিকিৎসরা।

স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসি ফাউন্ডেশন এর চেয়ারম্যান খন্দকার হাসিবুর রহমান লিমন জানান,সকলেই যদি নিজ নিজের আঙ্গিনা পরিষ্কার রাখি কোথাও যদি পানি জমতে না দেই এডিস মশা জন্মাতে না দেই তাহলেই আমরা ডেঙ্গু ভয়াল থাবা হতে পরিত্রান পাব ইনশাআল্লাহ।

তবে বিশেষ করে বর্তমানে যারা রুফ টপ গার্ডেনিং করেন তাদের গাছের টবে কোনভাবেই পানি জমতে দেওয়া যাবে না তাদের প্রতি বিশেষ ভাবে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

এছাড়া আমাদের এই প্রচার চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসী ফাউন্ডেশন ও সাভার কল্যাণ সমিতি সচেতনতা কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম