আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৩, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ২২, ২০২২, ১২:৪৯ অপরাহ্ণ
বেনাপোল সীমান্তে ২টি পিস্তলসহ গুলি উদ্ধার
বিশেষ প্রতিনিধি।। বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে ২ টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (২২অক্টোবর) সকালে সাদিপুর সীমান্ত এলাকা থেকে এ অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়। এ সময় কোন অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে পারেনি তারা।

যশোর ৪৯ বিজিবি জানান, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্রের চালান এনে সাদিপুর ব্রিজ এর পাশে অবস্থান করছে। এমন সংবাদে আইসিপি ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের চালান টি উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম