প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 12:11 am || প্রকাশের তারিখ: November 1, 2022, 10:17 pm
নিজস্ব প্রতিবেদক সাভার ।। সাভারে বিধবার বাড়িতে হামলা করে প্রায় আড়াই লাখ টাকার টিন লুটের অভিযোগ বিনোদন বাইদ এলাকার বিধবা নারী ফারাজানা ববি (৩৯)। ফারজানা ববি সাভারের উত্তরপারার মৃত আবু মাসুম পলাশের স্ত্রী।
মঙ্গলবার (১ নভেম্বর) সাভারের বিনোদবাইদ এলাকায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিধবা নারী ও তার স্থাপনার উপর হামলা করেছে,এমন হামলার ঘটনা-কে এলাকাবাসী নেক্কারজনক বলছেন ।
ভুক্তভোগী ফারজানা ববি বলেন,স্থানীয় শামিমা আক্তার মুন্নি ও আহসান উল্লাহর নেতৃত্বে দলবল নিয়ে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে টিন লুট করেছে। টিন লুট করে নিয়ে গেলেও হামলা- কারীদের মূল উদ্দেশ্য জমি জবর দখল। উক্ত বিষয়টি সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় সাভারের বিনোদবাইদ মৌজার আরএস-১০৫৫, বিআরএস ৯১৯, খতিয়ান আরএস -৮৫ এবং বিআরএস-১১৫৩, ১১৫৪, ১১৫৯ নং দাগে ২০ শতাংশ জমি ক্রয় করে টিনশেড বাড়ি করে ভোগদখল করেন ফারজানা ববির স্বামী আবু মাসুম পলাশ। তিনি মারা গেলে ফারজানা ববি তার সন্তানসহ ওই জায়গার মালিকানা পান। পরে সেই জমি দখলের পায়তারা করে বিবাদীরা।
তারই ধারাবাহিকতায় আজ শামিমা আক্তার মুন্নি ও আহসান উল্লাহসহ প্রায় ২০/২৫ জন বাড়িতে অনধিকার প্রবেশ করে। হাতে হাতুড়ি, শাবল ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির গেইট ভেঙ্গে একটি টিনের ঘরের বেড়া ও চালার প্রায় আড়াই লাখ টাকার টিন লুট করে। খবর পেয়ে ফারজানা ববি ঘটনাস্থলে গেলে তাকে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়।
উক্ত বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহার কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কম এর প্রতিবেদক-কে তিনি বলেন,ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। অপরাধী যেই হোক না কেন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু