আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 12:16 am || প্রকাশের তারিখ: November 2, 2022, 7:14 pm
শার্শায় উপনির্বাচনে বাগআঁচড়া ইউনিয়নে ফুটবল প্রার্থীর জয়
শার্শা প্রতিনিধি।। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উৎসব মূখর পরিবেশে শার্শার বাগআঁচড়া ইউনিয়নে মহিষাকুড়া-বাগাডাঙ্গা ৭ নং ওয়ার্ডের মেম্বর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ নভেম্বর) মহিষাকুড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মোট ২ হাজার ৮০ জন ভোটারের মধ্যে ১৬৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে আজিজুল ইসলাম ফুটবল প্রতি-কে ৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিয়ার রহমান মতি মোরগ প্রতি-কে ৭৪২ ভোট পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে দায়িত্বে নিয়োজিত প্রিজাডিং অফিসার তৌহিদুল ইসলাম বলেন,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপনির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করাই ছিল আমাদের মুল লক্ষ্য। আমরা সেটা করতে পেরেছি। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম