আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 12:10 am || প্রকাশের তারিখ: November 2, 2022, 8:13 pm
শার্শায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে শ্রমিক আহত
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। শার্শায় বাগান পরিস্কার করতে গিয়ে পরিত্যক্ত ককটেল বোমা বিস্ফোরণে দাউদ হোসেন নামে এক শ্রমিক মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনার পর আহত দাউদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সকালে উপজেলা শ্যামলাগাছি গ্রামে ইউপি সদস্য আতিয়ার রহমানের বাড়ীর পাশে এ ঘটনাটি ঘটে। আহত দাউদ ওই গ্রামের মুস্তাক আহম্মেদের ছেলে।

আজ সকালে দাউদ ইউপি সদস্য আতিয়ার রহমানের বাড়ীতে শ্রমিকের কাজ করছিলেন বাড়ির পাশে বাগান পরিস্কার করতে যায় । এসময় হঠাৎ ওই বাগানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটে।

এসময় ওই বোমার স্প্রিন্টারে তার কান ও পিঠ ঝলসে যায়। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনালের হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান,বোমার স্প্রিন্টারে তার কান ও পিঠ ঝলছে গেছে।

উক্ত বিষয়ে শার্শা থানার এসআই সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি শ্যামলাগাছি গ্রামে ইউপি সদস্য আতিয়ার রহমানের বাড়ীর পাশে এ ঘটনাটি ঘটে। বাগান পরিস্কার করতে যায় দাউদ হোসেন নামে এক শ্রমিক পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটে মারাত্মক আহত হয়েছেন।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম