আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 12:10 am || প্রকাশের তারিখ: November 5, 2022, 8:54 pm
সাভারে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভারে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালন করা হয়েছে। এবা‌রের প্রতিপাদ‌্য বিষয় ছি‌লো“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন”

শনিবার (৫ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সাভার উপজেলা পরিষদের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম,সাভার উপ‌জেলা সমবায় অ‌ফিসার মোঃ রুহুল আ‌মিন প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পতাকা উত্তোলন প‌রে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এদিকে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উপলক্ষে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন-সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা,আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন,সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, সাভার উপজেলা পরিষদের ম‌হিলা ভাইস-চেয়ারম্যান ইয়াস‌মিন আক্তার সু‌মি সহ অন্যরা। ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের মধ‌্য দি‌য়ে সভার সমা‌প্তি ঘোষনা করা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম