আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 11:05 pm || প্রকাশের তারিখ: December 3, 2022, 8:42 pm
শার্শায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১২
শার্শা প্রতিনিধি।। শার্শায় আওয়ামীলীগের দু’গ্রুপের' সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ১২ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ২ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বহিলাপোতা-বেদেবাহাদুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে,আলাউদ্দিন সোহাগ (৪০),নান্নু মিয়া (৫৫), জজ মিয়া (৬৫), বাবুল (৫০),রবিউল (২৮), মোস্তফা (৩৫),মামুন (২৮),রুবেল হোসেন (২৫), শাহাজামাল (৬৫), রবিউল (৩৫) ও আব্দুল মজিদ (৫০)।

আহতদের পরিবার সূত্রে জানা যায়,পূর্বশত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার দুপুরে বহিলাপোতা গ্রামের ইউপি সদস্য আব্দুল জব্বার ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের নেতৃত্বে একই এলাকার আওয়ামীলীগ কর্মী মুজিবর ও তার ছেলেদের সাথে কথা কাটাকাটি হয়। পরে জব্বার ও কামাল বাহিনীর নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের উপর অর্তকিত হামলা চালায়।

এসময় মুজিবর ও তার তিন ছেলে সহ ১২ জন আহত হয়। এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বহিলাপোতা গ্রামে বর্তমানে থমথমে বিরাজ করছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান আমাদেরবাংলাদেশ.কম প্রতিবেদক-কে বলেন, মারামারি বিষয়টি শুনেছি। এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো ।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম