আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 1, 2026, 6:32 am || প্রকাশের তারিখ: December 9, 2022, 12:56 pm
আশুলিয়ায় ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়ায় অভিযান চালিয়ে কুরবান (৪৩) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় সময় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। আটককৃত কুরবান ঢাকা জেলার আশুলিয়া থানার ভাদাইল উত্তরপাড়া এলাকার মৃত সুলতানের ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিলেন।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: শাহাদাত হোসেন ও এএসআই সুলতান বলেন,গতকাল বৃহস্পতিবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী কুরবান পালানোর সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার-কৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা।

উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কম এর প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।

তারই ধারাবাহিকতায় আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া এলাকায় গতকাল রাত্র ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কুরবান-কে আটক করা হয়। এবং তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান পুলিশরাই কর্মকর্তা

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম