প্রিন্ট এর তারিখ: November 1, 2026, 6:32 am || প্রকাশের তারিখ: December 9, 2022, 6:11 pm
শার্শা প্রতিনিধি।। শার্শার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য নাজমুল হাসানের নির্দেশনায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াত নৈরাজ্য,অগ্নি-সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শার্শা উপজেলার নাভারন বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
শুক্রবার (৯ ভিসেম্বর ) বিকাল ৪ টার সময় শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে নাভারন বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ শার্শা উপজেলা শাখার সাবেক আহবায়ক সাইদুজ্জামান বিটন,যুবলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, কাজী মালেকুজ্জামান সুজন।
এসময় উপস্থিত ছিলেন,নাভারণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী রাজু, শার্শা উপজেলা সেচ্ছাসেবকলীগে যুগ্ম-আহবায়ক হাজী বাবলু মিয়া,ডায়মন্ড মোড়ল,সাবেক মেম্বার মহিউদ্দিন আলম তোতা,শামীনুর রহমান, আওয়ামীলীগ নেতা আয়নাল হক,সেচ্ছাসেবকলীগ নেতা মফিজুর রহমান, আব্দুল জব্বার,রেজাউল ইসলাম, কমিরুজ্জামান কবির, আলী কদর, রাসেল হাসান প্রমূখ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম