আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 8, 2026, 1:34 am || প্রকাশের তারিখ: October 14, 2019, 6:36 am
যশোরে শার্শা সীমান্ত থেকে ৪০৫বোতল ফেন্সিডিলসহ আটক ১
শার্শা প্রতিনিধি ঃ যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেন্সিডিল উদ্বার করেছে বিজিবি। এ সময় তরিকুল ইসলাম লালু (২৭) নামে একজন মাদক ব্যবসায়ীর বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ৫ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।

সোমবার (১৪ অক্টোবর) ভোরে তাকে আটক করা হয়।সে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামের নুর হোসেনের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের নায়েক ইয়ার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার শিকড়ির মাঠে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল মালিকবিহীন উদ্ধার করে। অন্য দিকে শার্শার কাশিপুর থেকে ৫ বোতল ফেনসিডিল সহ তরিকুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক আসামি ও ফেনসিডিল সহ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম