আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 10:03 pm || প্রকাশের তারিখ: December 16, 2022, 10:18 pm
বিজয় দিবসে স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসি ফাউন্ডেশনের শ্রদ্ধা
নিজস্ব প্রতিনিয়র সাভার।। জাতীয় স্মৃতিসৌধে ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসি ফাউন্ডেশন এর চেয়ারম্যান খন্দকার হাসিবুর রহমান লিমন,ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম ও কুদ্দুস আলী।

শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসি ফাউন্ডেশন এর চেয়ারম্যান খন্দকার হাসিবুর রহমান লিমন বলেন,৫১ বছরের স্বাধীনতা পূর্তি,এখানে গণ-মানুষের যে সমাগম,সাথে অনেক বাচ্চাদেরকেও দেখতে পাচ্ছি,মানুষ পতাকা নিয়ে আনন্দ করছে-স্বাধীনতার যে আনন্দ তারা উপভোগ করছে,আসলেই তা বর্ণনাতীত! আমরাও ঢাকা থেকে এখানে এই আনন্দে সামিল হবার জন্যই এসেছি।

এসময় আরোও উপস্থিত ছিলেন স্টার ভিলেজ ডক্টর ফার্মেসি ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন,সিনিয়র যুগ্ম-সহ সংগঠনিক সম্পাদক আবু সায়েম হিরু হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক নিশান হোসেন বিশাল,কোষাধ্যক্ষ দিদারুল আলম দিদার,কোষাধ্যক্ষ নয়ন,প্রচার সম্পাদক আওয়াল হোসেন,সহ-সাধারণ সম্পাদক গৌতম সেন,ধর্ম বিষয়ক সম্পাদক আবু সালেহ সম্মানিত ভাইস চেয়ারম্যান জিল্লুর রহমান,সদস্য তাজুল ইসলাম। সম্মানিত সদস্য বোরহান উদ্দিন,সম্মানিত সদস্য মাহবুব, আওলাদ হোসেন,ইসরাফিল হোসেন,পলাশ, আকাশ,আজিজুল হাকিমসহ প্রমুখ।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম