আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 9:04 pm || প্রকাশের তারিখ: December 20, 2022, 7:22 pm
শার্শায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম
শার্শা প্রতিনিধি।। নির্বাচনী বিরোধের পূর্বশত্রুতার জেরে শার্শায় শাহাঙ্গীর আলম আশিক (২০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত শাহাঙ্গীর আলম আশিক শার্শার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের সিরাজুলের ছেলে।

গতকাল সোমবার সন্ধ‍্যার দিকে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত শাহাঙ্গীর আলম আশিককে উদ্ধার করে প্রথমে নাভারন বুরুজ বাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উক্ত বিষয়ে এলাকার একাধিক সূত্রে জানায়,বিগত ইউপি নির্বাচন নিয়ে গোড়পাড়া একই গ্রামের ইদ্রিসের সাথে বিরোধ চলে আসছিল।এ সংক্রান্ত ইতিপুর্বে শার্শা থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

ঘটনার দিন বিকালে শাহাঙ্গীর আলম আশিক কাজ শেষে কন্দর্পপুর হতে গোড়পাড়া বাজারে আসছিলো।পতিমধ্যে গোড়পাড়া মাধ্যামিক বিদ্যালয়ের সামনে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা পিকুল,বাবু, ঈদ্রিস,আনন্দ,জালাল ও নুরুর নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হাতে থাকা রামদা ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।পরে তার আত্নচিৎকারে স্হানীয়রা রক্তাক্ত অবস্হায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এছাড়া নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কম প্রতিবেদক-কে তিনি জানান,বিষয়টি শুনেছি। ঘটনার সাথে যারা জড়িত তাদের-কে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।

উক্ত বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খাঁনের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কম প্রতিবেদক-কে তিনি বলেন,থানায় উক্ত ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে যতদূর সম্ভব আসামিদের-কে আটক করে আদালতে পূরণ করা হবে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম