আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 9:05 pm || প্রকাশের তারিখ: December 20, 2022, 8:55 pm
আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হাসপাতালসহ ৪ প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়ছে। সিলগালা করা হয় ২ হাসপাতালের অপারেশন থিয়েটর ও ল্যাব।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী আশুলিয়ার বলিভদ্র বাজার ও ইউনিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন।

জানা যায়, অভিযানে আশুলিয়ার বলিভদ্র এলাকার দরদী হোমিও হলকে ১ লক্ষ টাকা ও রেজা ডায়াগনস্টিককে ৪০ হাজার টাকা এবং ইউনিক এলাকার এশিয়ান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও দি ইউনিক জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এশিয়ান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার ও ল্যাব সিলগালা করা হয়।

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ,কাগজপত্র না থাকা সহ বিভিন্ন অভিযোগে একটি হোমিও হল,একটি ডায়াগনস্টিক সেন্টার ও ২ টি হাসপাতাল-কে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ সাইদুল ইসলাম,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোজাম্মেল হোসাইন ও আশুলিয়া থানা উপ পরিদর্শক আব্দুল মালেকসহ প্রমুখ।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম