আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 9:05 pm || প্রকাশের তারিখ: December 21, 2022, 8:16 pm
স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ায় স্ত্রী আটক
নিজস্ব প্রতিবেদক সভার।। আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামী শাহরিয়ার সোহেলের বিশেষ অঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী আফসানা। পরে স্বামী সোহেলকে আহত অবস্থা উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) রাত ৭ দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে আহতের স্ত্রী আফসানাকে আটক করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাহারিয়ায় সোহেল (৪৪) আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় হাজী মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার ছেলে। অভিযুক্ত আফসানা সোহেলের স্ত্রী ও শরিয়তপুর জেলার সদর থানার পালং এলাকার বীর মুক্তিযোদ্ধা সফিজ উদ্দিন আহাম্মেদের মেয়ে।

ঘটনার বিষয়ে সোহেলের স্ত্রী আফসানা বলেন,আমার ১৩ বছরের সংসার। আমার স্বামী পরকীয়ায় আসক্ত। কয়েক দিন আগেও সে মেয়েদের সাথে লুকিয়ে কথা বলে। বাসায় এসে ফোন সুইচ অফ করে রাখে। বাসার বারান্দায় গিয়ে চুপি চুপি কথা বলে। মাঝে মাঝে বন্ধুদের কথা বলে ২/৩ দিন নিরুদ্দেশ হয়ে যায়। এবং বিভিন্ন সময় আমাকে মারধর করতো। অনেক বুঝানোর পর কাজ হয়নি।

এসময় তিনি আরোও বলেন,আমাদের ফ্লাট নিয়ে আমার শাশুরী ও ননদের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে তারা আমায় অনেক মারধর করতো। এ নিয়ে এলাকার মুরুব্বিরা ঘরোয়াভাবে বিচার শালিশ অনেক করেছে। তার পরেও আমার স্বামী আমায় মারধর করে। গতকাল তার সাথে কথা কাটাকাটি হয়। পরে রাগের মাথায় আমি কি যে করেছি বুঝতে পারছি না।

উক্ত বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মোঃ নোমান ছিদ্দিক এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ. কমের প্রতিবেদক-কে বলেন,এ ঘটনায় আহত সোহেলের মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযান চালিয়ে সোহেলের স্ত্রী আফসানা-কে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম পক্রিরাধীন রয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম