আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 3:47 am || প্রকাশের তারিখ: December 28, 2022, 6:42 pm
সাভারে দুই ভূয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভারের কর্নপাড়া এলাকা থেকে ডিবি অফিসার পরিচয় দিয়ে নিলামের হায়েস গাড়ী পাইয়ে দেওয়ার কথা বলে (এক লক্ষ একানব্বই হাজার পাঁচশত) টাকা আত্মসাতের ঘটনায় দুই-প্রতারক‌-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৮ ডি‌সেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
গ্রেফতারকৃতরা হলেন,গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন চরিতাবাড়ি গ্রামের মোঃ আবুল হোসেন এর ছেলে মাহাবুর রহমান  মিন্টু (২৭) ও গাইবান্ধা জেলার  সুন্দরগঞ্জ থানাধীন মনমথ গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ ওমর ফারুক (৩৪)। এব্যাপারে ঢাকা জেলা উত্তর (ডিবি) জানিয়েছেন প্রাথমিক  জিজ্ঞাসাবাদে তারা ভুয়া পুলিশ পরিচয় দিয়ে টাকা আত্মসাতের ঘটনাটি স্বীকার করেন।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের এস আই মোহাম্মদ শাহাদাত ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানা এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে,রাজু খন্দকার (৩৪) নামের এক ব্যাক্তি‌কে ডিবি অফিসার পরিচয় দিয়ে নিলামের হায়েস গাড়ী পাইয়ে দেওয়ার নাম করে তার থে‌কে (এক লক্ষ একানব্বই হাজার পাঁচশত) টাকা আত্মসাত করেছে।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)  এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের   প্রতিবেদক-কে তিনি বলেন,প্রাথমিক  জিজ্ঞাসাবাদে তারা ভুয়া পুলিশ পরিচয় দিয়ে টাকা আত্মসাতের ঘটনাটি স্বীকার করেছেন। আটককৃত মাহাবুর রহমান মিন্টুর কাছ থেকে একটি প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে,এসময় মাহাবুর-কে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়,নিজেকে ডিবি অফিসার পরিচয় দেয়ার জন্য সে খেলনা পিস্তল-টি  বি‌ভিন্ন জায়গায় ব্যবহার করত।
এসময় তিনি আরোও বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন অপরাধের সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।  উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম