প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 6:37 pm || প্রকাশের তারিখ: January 3, 2023, 6:13 pm
নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ জানুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। গতকাল বিকালে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে ১০৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন রাজু আহম্মেদ (২৪), পিতা-মৃত আব্দুল লতিফ,গ্রাম-ষাইট কাহন,থানা- নেত্রকোনা সদর,জেলা-নেত্রকোনা বর্তমান ঠিকানা উত্তর গাজীরচট-টুকু ভূঁইয়ার বাড়ীর ভাড়াটিয়া আশুলিয়া।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ সহিদুল ইসলাম,পিপিএম ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে,রাজু আহম্মেদ (২৪) নামের এক ব্যাক্তিকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু