আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 5, 2026, 4:28 pm || প্রকাশের তারিখ: January 9, 2023, 8:49 pm
মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছেঃ প্রধানমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,রাজধানীর গণপরিবহনে নতুন মাত্রা মেট্রোরেল নির্মাণ করতে গিয়েও বাধা এসেছিল।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা জানান তিনি।

মেট্রোরেল যত্নের সঙ্গে ব্যবহার করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,শুধু পদ্মা সেতু নয়,মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল।

প্রত্যেকটা কাজে বাধা দেয়া দেশের কিছু মানুষের চরিত্র বলে মন্তব্য করেন তিনি। এসময় সরকার প্রধান আরোও বলেন,মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে।

রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে। বিমানবন্দর এলাকার যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেওয়া হবে।

আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম