আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 6:01 pm || প্রকাশের তারিখ: January 14, 2023, 6:28 pm
সাভারে ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক সাভার।।  সাভার রেডিও কলোনী এলাকা থেকে ৩শত পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৪ জানুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। গতকাল রাত্রে সাভার রেডিও কলোনী এলাকা থেকে  ৩শত পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন,আপেল বড়ুয়া (৩৭), পিতা-মৃত বীরেন্দ্র বড়ুয়া,গ্রাম-শ্রীকুল,ফতেখারকুল, থানা-রামু,জেলা-কক্সবাজার,বর্তমান ঠিকানা ভাসমানকে।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গতকাল শুক্রবার রাত্র ১১টা ৫৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার রেডিও কলোনী এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে (১) আপেল বড়ুয়া (৩৭),নামের ১ ব্যাক্তি‌কে ৩শত পিচ ইয়াবাসহ তাহাকে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদের কন্ঠ  প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম