প্রিন্ট এর তারিখ: July 27, 2026, 6:46 pm || প্রকাশের তারিখ: January 14, 2023, 7:53 pm
মিনতি: শফিউল আলম
পলাশ রাঙা ঠোঁটে মুচকি মুচকি হেসে
নীলিমা রঙের শাড়ির আঁচল উড়িয়ে
প্রতিদিন বিকেলে এই পথটুকু হেঁটে যেও।
আমি দখিণা বাতাসের শিহরিত গায়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো,ইট কংক্রিটের তৈরি বাড়ির ছাদ থেকে।
বনলতা সেনের চোখের মতো
তোমার চোখে চোখ রেখে আশ্রয় খুঁজে নেবো কিছুক্ষণের জন্য। আর সবুজ ঘাসের উপর আলতো করে পা রেখে হেঁটে যেও।