আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 8:02 pm || প্রকাশের তারিখ: January 16, 2023, 2:37 pm
আশুলিয়ায় ডিবি’র পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়ার কোন্ডলবাগ পুকুর ও কাঠগড়া দুর্গাপুর এলাকা থেকে ৩৫৫পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৬ জানুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।এসময় তিনি বলেন,গতকাল রাত্রে আশুলিয়ার কোন্ডলবাগ পুকুর ও কাঠগড়া দুর্গাপুর এলাকা থেকে ৩৫৫ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়।

আটককৃত আসামি হলেন,(১) আকাশ শিকদার (৩৩), পিতা-মৃত আব্দুল হাই শিকদার,গ্রাম- হাসেমপুর সিকদার বাড়ী,থানা-মতলব উত্তর,জেলা- চাঁদপুর, বর্তমান ঠিকানা কাঠগড়া মোল্লাপাড়া,মোঃ আতাউর রহমানের বাড়ীর ভাড়াটিয়া আশুলিয়া। (২) আওয়াল হোসেন (৩০),পিতা-তছর আলী,গ্রাম মানুপাড়া,থানা- নলিতাবাড়ী,জেলা-শেরপুর,বর্তমান ঠিকানা-দূর্গাপুর,জসিম হায়দার এর বাসার ভাড়াটিয়া,আশুলিয়া ঢাকা

ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ সহিদুল ইসলাম,পিপিএম ও এস আই মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ গতকাল রোববার রাত্র ৭টা ২০মিনিট ও ১০টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কোন্ডলবাগ পুকুর ও কাঠগড়া দুর্গাপুর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে (১) আকাশ শিকদার (৩৩), ও (২) আওয়াল হোসেন নামের ২ ব্যাক্তি‌কে ৩৫৫ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদের কন্ঠ প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম