আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 6:01 pm || প্রকাশের তারিখ: January 21, 2023, 3:49 pm
আশুলিয়ায় ডিবি’র অভিযানে গাঁজাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়ার চাঁনগাও এলাকা থেকে দেড় কেজি গাঁজসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২১ জানুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল রাত্রে আশুলিয়ার চাঁনগাও এলাকা থেকে দেড় কেজি গাঁজসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন,(১) মো: সজীব (২২) পিতা-মৃত আলী সরদার,গ্রাম-শ্রীখন্ডিয়া,থানা- আশুলিয়া,জেলা-ঢাকা।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ গতকাল শুক্রবার রাত্র ৯টা ২৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চাঁনগাও এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে (১) মো: সজীব ও (২২) নাম ১ ব্যাক্তি‌কে দেড় কেজি গাঁজাসহ তাহাকে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম