প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 7:07 pm || প্রকাশের তারিখ: January 23, 2023, 5:27 pm
নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালী এলাকা থেকে ২৫০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ জানুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল রাত্রে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালী এলাকায় থেকে ২৫০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন,মোঃ ফয়সাল (২৮), পিতা-মৃত রুহুল আমীন,গ্রাম-দিয়াখালী, থানা-আশুলিয়া,জেলা ঢাকা।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মো: মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ গতকাল রবিবার রাত্র ১০টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালী এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে (১) মোঃ ফয়সাল (২৮),নামের ১ ব্যাক্তিকে ২৫০ পিচ ইয়াবাসহ তাহাকে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু