প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 3:34 pm || প্রকাশের তারিখ: October 14, 2019, 2:21 pm
শার্শা প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ মেহেরুননেসা (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।সোমবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়।
আটক মেহেরুননেসা যশোর সদরের নরেন্দ্রপুর আন্দলবাড়িয়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ৬০বোতল ফেন্সিসিডিলসহ তাকে আটক করা হয়।আটক আসামিসহ ফেনসিডিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।