আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 6:11 pm || প্রকাশের তারিখ: February 12, 2023, 1:41 pm
সাভারে ডিবি’র পৃথক অভিযানে আটক ৩
নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার মডেল থানার মজিদপুর সাকিনস্থ পাকিজা গার্মেন্টস ও আশুলিয়া থানার জিরানী টেংগুরী এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১২ ফেব্রুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল রাত্রে সাভার মডেল থানার মজিদপুর সাকিনস্থ পাকিজা গার্মেন্টস ও আশুলিয়া থানার জিরানী টেংগুরী এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন,১। মোঃ ইকবাল হোসেন (৪৫), পিতা-মৃত লোকমান হোসেন,গ্রাম-ইমান্দিপুর, থানা-সাভার,ঢাকা ২। মোঃ রিপন মিয়া (৪৬), পিতা-মৃত রহিজ উদ্দিন,গ্রাম ছোট বলি মেহের, মজিদপুর,থানা-সাভার,জেলা-ঢাকা,মোঃ জিসান ইসলাম শিবলু (২৪), পিতা-মোঃ জিয়ারত হোসেন, গ্রাম-চিতেশ্বরী, হাটুভাঙ্গা,থানা-মির্জাপুর,জেলা- টাঙ্গাইল।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোহাম্মদ শাহাদাত ও এস আই মোঃ সহিদুল ইসলাম,পিপিএম সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ২০ও রাত্র ৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার মজিদপুর সাকিনস্থ পাকিজা গার্মেন্টস ও আশুলিয়া থানার জিরানী টেংগুরী এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১।  ইকবাল হোসেন (৪৫),২। মোঃ রিপন মিয়া (৪৬),৩।মোঃ জিসান ইসলাম শিবলু (২৪), নামের ৩ মাদক ব্যবসায়ী-কে ২০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীদে নামে মামলা করে সাভার ও আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম