আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 4:55 pm || প্রকাশের তারিখ: February 16, 2023, 6:47 pm
আশুলিয়ায় পল্লীবালা স্বাস্থ্য-সেবা কেন্দ্র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার উপজেলার আশুলিয়ার থানার বাইপাইলে পল্লীবালা স্বাস্থ্য-সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) বিকেলে ফিতা কেটে পল্লীবালা স্বাস্থ্য-সেবা কেন্দ্র উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান এমপি।

[caption id="attachment_59425" align="alignnone" width="400"] মোনাজাতের ছবি[/caption]

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এমপি বলেন,জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য-সেবা পৌঁছে দিতে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে পল্লীবালা স্বাস্থ্য সেবা কেন্দ্র।

মন্ত্রী আরোও বলেন,বাংলাদেশ সরকারের কমিউনিটি ক্লিনিকের পাশাপাশি,সল্প খরচে বেসরকারি ভাবে পল্লীবালা স্বাস্থ্য সেবা কেন্দ্রের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন,তিনি পল্লীবালা স্বাস্থ্য সেবা কেন্দ্রের উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করেছেন।

এছাড়া পল্লীবালা স্বাস্থ্য-সেবা কেন্দ্র এর ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান (শাহিন) বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার সেবা নিশ্চিতকরণ-এই লক্ষ্যে''পল্লীবালা স্বাস্থ্য-সেবা কেন্দ্র''খেটে খাওয়া মেহনতী মানুষ গার্মেন্টস শ্রমিক এবং প্রান্তিক জনগোষ্ঠিকে স্বল্প খরচে স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই আমাদের উদ্যোগ।

[caption id="attachment_59426" align="alignnone" width="400"] ফুল দিয়ে শুভেচ্ছার ছবি[/caption]

তিনি আরোও বলেন,এখানে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষায় ৩০% ছাড় ১০০ টাকা ভিজিটে এমবিবিএস ডাক্তারের সেবা প্রদান,ব্যাথা মুক্ত নরমাল ডেলিভারী করানো হয়। এছাড়াও বিদেশগামীদের প্রি-মেডিকেল চেকআপ,ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, এ্যাম্বুলেন্স সার্ভিস, বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার,গর্ভবর্তী মায়ের ৩৫০ টাকায় কালার আল্টাসনোসহ মসজিদের ইমামও খতিব,মুয়াজ্জিন,মাদ্রাসার শিক্ষক,হাফেজ, মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ছাত্র/ছাত্রীদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি।

আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম