আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 27, 2026, 3:52 pm || প্রকাশের তারিখ: February 20, 2023, 9:49 pm
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সাভারের ওসি দীপক সাহা
নিজস্ব প্রতিবেদক সাভার।। বিভিন্ন কাজের অবদানের জন্য ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, পিপিএম।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এর কাছে থেকে তিনি ক্রেস্ট উপহার ও সনদ গ্রহণ করেন।

ঢাকা জেলার সাভার মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর ২২ সনের ডিসেম্বর মাসে মামলা নিষ্পত্তি,গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধারসহ সার্বিক বিষয়ে জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদান রাখায় ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় দীপক চন্দ্র সাহাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচন করা হয়।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় ঢাকা রেঞ্জের ডিআইজি, ঢাকা জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপারসহ সাভার মডেল থানার সব কর্মকর্তা এবং পুলিশ সদস্যেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

এছাড়াও তার দিকনির্দেশনায় সাভার মডেল থানার সরকারি উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো: ইনায়েত হোসেন ওয়ারেন্ট তামিলে ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

আমাদেরবাংলাদেশ ডটকম/ রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম