আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 6:18 pm || প্রকাশের তারিখ: February 22, 2023, 7:20 pm
শার্শা থেকে ৪ কোটি টাকা স্বর্ণসহ উদ্ধার আটক ২
শার্শা প্রতিনিধি।। ভারতে পাচারের সময় শার্শার গোগা রুদ্রপুর সীমান্ত থেকে ৪ কেজি ৮৯ গ্রাম ওজনের ৩৫ পিচ স্বর্ণের বার,একটি প্রাইভেট কার ও একটি প্রাইভেটকারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শার্শা উপজেলার গোগা রুদ্রপুর সীমান্ত থেকে স্বর্ণের চালানটি আটক করে তারা। আটককৃতরা হলেন,শার্শা উপজেলার আমলাই গ্রামের ইয়াকুব আলী ও একই উপজেলার গোপালপুর গ্রামের আতিয়ার।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান,শার্শার গোগা রুদ্রপুর সীমান্ত এলাকায় একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্য হাত বদলের জন্য কয়েকজন পাচারকারী একত্রে মিলিত হবে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সাদা রংয়ের একটি প্রিমিও প্রাইভেটকার ও একটি প্রাইভেটকার গতি রোধ করতে বলা হয়।

এসময় প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তি প্রাইভেট ফেলে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে এসির বস্কের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি ৮৯ গ্রাম ওজনের ৩৫ পিচ স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম