আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 5:28 pm || প্রকাশের তারিখ: March 1, 2023, 1:54 pm
আশুলিয়ায় ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থানার নরসিংহপুর এলাকা থেকে ১ হাজার পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল মঙ্গলবার রাত্রে সাভার মডেল থানার জাদুরচর এলাকা থেকে ১ হাজার পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।

আটককৃত আসামি হলেন ১। আসামী ১। মোঃ শফিকুল ইসলাম (৪৫),পিতা-মোঃ হাবিবুর রহমান,গ্রাম-শ্রীকান্ত, মধুরাম,থানা-পীরগাছা,জেলা-রংপুর,বর্তমান ঠিকানা-নরসিংপুর,বাংলাবাজার,মোন্তা মেম্বার এর বাড়ীর ভাড়াটিয়া,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।

ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই শেখ ফরিদ ফোর্সসহ গতকাল মঙ্গলবার রাত্র ৮টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার জাদুরচর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ শফিকুল ইসলাম (৪৫),নামের ১ মাদক ব্যবসায়ী-কে ১ হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়।

উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম