আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 27, 2026, 3:05 pm || প্রকাশের তারিখ: March 4, 2023, 2:42 pm
আশুলিয়ায় ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থানার সাধু পাড়া এলাকা থেকে ৪০০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল শুক্রবার সন্ধ্যায় আশুলিয়া থানার সাধু পাড়া এলাকা থেকে ৪০০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।

আটককৃত আসামি হলেন ১। মোঃ ফুতাক (১৯),পিতা-মৃত নুর মোহাম্মদ,গ্রাম-জিলানজা, পারহাউজ দক্ষিন হাজীপাড়া,থানা-কক্সবাজার সদর,জেলা-কক্সবাজার।

ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই আনোয়ার হোসেন ফোর্সসহ গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার সাধু পাড়া এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ শফিকুল ইসলাম (৪৫),নামের ১ মাদক ব্যবসায়ী-কে ১ হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়।

উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম