আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 5:25 pm || প্রকাশের তারিখ: March 11, 2023, 9:41 pm
প্রেসক্লাব শার্শা বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত
আসাদুর রহমান।। প্রেসক্লাব শার্শার বাৎসরিক বনভোজন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ক্লাবের সদস্যরা ও গণ্যমান্য বক্তিবর্গের উপস্থিতিতে শার্শা উপজেলা বাহাদুরপুর বাওড়ের মেন্দের মাঠে আমবাগানে দিনব্যাপি নানা আয়োজনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়।

সদস্যরা শার্শা উপজেলা বাহাদুরপুর বাওড়ের মেন্দের মাঠে আমবাগানে ঘুরাঘুরি ও ছবি তোলা শেষে দুপুরে জমপেশ খাওয়া দাওয়া অংশ গ্রহন করেন। খাবার পর্ব শেষে সকলের অংগ্রহনে র‌্যাফেল ড্র”র লটারি মাধ্যমে ৫ টি আকর্ষণীয় মোবাইল ফোন ৫জনকে পুরস্কারদেওয়াসহ নানা আয়োজন করা হয় ।

এই বনভোজনে শার্শা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ,সভাপতি এম মুননাফ,সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান,যুগ্ন-সাধারণ সম্পাদকসেলিম রেজা,সাংগঠনিক ওসমান গণি,প্রচার সম্পাদক আসাদুর রহমান,সদস্য আব্দুর রহমান,শেখ কাজিম উদ্দীন,আনিছুর রহমান,আজিজুল ইসলামসহ জাতীয় ও স্থানীয় দৈনিক, সংবাদ সংস্থা, অনলাইন পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রেসক্লাবের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য বক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম