প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:32 pm || প্রকাশের তারিখ: March 19, 2023, 12:58 pm
সাভারে ডিবি’র অভিযানে ফেন্সিডিলসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকা থেকে ৪১০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার ( ১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে
সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার)। এসময় তিনি বলেন,গতকাল শনিবার রাত্রে সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকা থেকে ৪১০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে সাভারসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে বলে তারা জানায়। এছাড়াও আটক আসামী রুবেল এর বিরুদ্ধে ইতিপূর্বে আরো ২ টি মাদক মামলা রয়েছে বলেও তিনি জানান।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার রাত্র ৭টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ রুবেল হোসেন (৪০),২। মোঃ বিষু (২১),নামের ২ মাদক ব্যবসায়ী-কে ৪১০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীদের নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।