আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:32 pm || প্রকাশের তারিখ: March 28, 2023, 3:06 pm
ঢাকা জেলা উত্তর ডিবি’র অভিযানে গাঁজাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থানার দক্ষিন গৌরিপুর এলাকা থেকে দুই কেজি গাঁজা ও একটি মোটর সাইকেলসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসময় তিনি বলেন,গতকাল সোমবার রাত্রে আশুলিয়া থানার দক্ষিন গৌরিপুর এলাকা থেকে দুই কেজি গাঁজা ও একটি মোটর সাইকেলসহ ১ মাদক  ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন ১। মোঃ সেলিম (২৮),পিতা-মোঃ ইকবাল আহম্মেদ,গ্রাম-বরিইগাইস,খোসালবাড়ী, থানা-রামগঞ্জ,জেলা-লক্ষীপুর,বর্তমান ঠিকানা-বেলমা আউকপাড়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল সোমবার রাত্রে১০টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার দক্ষিন গৌরিপুর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ সেলিম (২৮),নামের ১ মাদক ব্যবসায়ী-কে দুই কেজি গাঁজা ও একটি মোটর সাইকেলসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদের কন্ঠ  প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম