প্রিন্ট এর তারিখ: July 27, 2026, 1:13 pm || প্রকাশের তারিখ: March 31, 2023, 5:55 pm
ঢাকা জেলা উত্তর ডিবি’র অভিযানে ধামরাই থেকে ৪ জুয়ারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক সাভার।। ধামরাই থানার বাইশাকান্দা এলাকা থেকে জুয়াখেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়ারী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩১ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসময় তিনি বলেন,গতকাল বৃহস্পতিবার বিকালে ধামরাই থানার বাইশাকান্দা এলাকা জুয়াখেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়ারীকে আটক করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এস আই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানার বাইশাকান্দা এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে (১) বজুল হোসেন (৪২),মোঃ মকবুল হোসেন (৪০),৩। আয়নাল (৪৫),৪। রাশেদুল ইসলাম (২২),নামের ৪ জুয়ারী ধামরাই থানার বাইশাকান্দা এলাকা থেকে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে।