প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 3:37 pm || প্রকাশের তারিখ: April 6, 2023, 10:06 pm
আশুলিয়ায় গাড়িচালক হত্যা মামলায় র্যাবের অভিজানে গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়ায় চাঞ্চল্যকর ও ক্লুলেস হাত-পা বাঁধা গাড়িচালক আতিয়ার রহমান (৫১) হত্যাকাণ্ডের মুলহোতা ভিক্টিমের স্ত্রী দুলালী বেগম (৪৫) ও ছেলে মো. সজিব মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে আশুলিয়ার বাইশমাইল এলাকার র্যাব-৪ ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়,র্যাব-৪ এর একটি আভিযানিক দল ৬ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া রুপায়ন মাঠ ও পাবনার টেক এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনপূর্বক হত্যাকাণ্ডের মূলহোতাসহ দুইজন-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এর আগে গত ২২ মার্চ ২০২৩ আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠে হাত-পা বাঁধা অজ্ঞাত একটি লাশ পাওয়া যায় এবং স্থানীয় জনসাধারণ বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করে। ভিকটিমের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে অজ্ঞাতনামা লাশটি আতিয়ার রহমানের (৫১) বলে শনাক্ত করে।
ভিকটিম আতিয়ার রহমান রংপুর জেলার গঙ্গাচড়া থানার উত্তর খলেয়ার হাজিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ এলাকায় নিজ বাসায় থাকতো এবং পেশায় একজন প্রাইভেটকার গাড়ি-চালক ছিলেন।
উক্ত ঘটনায় ভিকটিমের পুত্র সজিব মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র্যাব-৪ এর একটি গোয়েন্দা দল গাড়িচালক আতিয়ার রহমান হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে আতিয়ার রহমান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন পূর্বক হত্যাকাণ্ডে সম্পৃক্ত মূলহোতা ১। দুলালী বেগম (৪৫) ও মো. সজিব মিয়াকে (২৩) গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়া র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান,গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।