আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 3:36 pm || প্রকাশের তারিখ: April 11, 2023, 10:44 pm
আশুলিয়ায় মিনিবাস উল্টে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়ায় গ্রামীন পরিবহনের একটি মিনি বাস উল্টে বাদশা (৩০) নামের একযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫/৭জন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যা পৌণে ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বেড়িবাঁধ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত বাদশার (৩০) বিস্তারিত পরিচয় ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়,গ্রামীন পরিবহনের একটি মিনি বাস ( ঢাকা মেট্রো-ছ-১১-০৬৪৩) সন্ধ্যার দিকে বাইপাইল -আবদুল্লাহপুর সড়ক হয়ে বাইপাইল থেকে আশুলিয়া দিকে যাওযার সময় আশুলিয়ার বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে হঠাৎ করে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই বাদশা নামের এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও অন্তত ৫/৭ জন যাত্রী। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷
উক্ত বিষয় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন,নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সেই সাথে সড়ক থেকে পরিবহনটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম