আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 3:36 pm || প্রকাশের তারিখ: April 14, 2023, 12:16 pm
আশুলিয়া বাসী-কে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন: সাইফুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক সাভার।। বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষে আশুলিয়াসহ দেশবাসীকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মানবতার ফেরিওয়ালা,জনবন্ধু পল্লী-বিদ্যুৎ ডেন্ডবরের কৃতিসন্তান মুহাম্মদ সাইফুল ইসলাম।

বাংলা ১৪২৮ সালকে বিদায় জানিয়ে নতুন বছরে করোনামুক্ত আগামীর সুস্থ,সুন্দর,স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশা রেখে ১৪২৯ সালে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন ও আশুলিয়াসহ দেশবাসী-কে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,বিদায় বেদনার হলেও নববর্ষ-কে আমরা সবাই শুভেচ্ছা ও স্বাগত জানাই। সকল ভেদাভেদ ভুলে নতুন বছর হোক অনাবিল আনন্দের। স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের সকল নাগরিক তথা সকলকের প্রতি রইলো বাংলা নতুন বছরের শুভেচ্ছা।

এসয় তিনি আরোও বলেন,বাংলা নববর্ষ-কে ঘিরে আশুলিয়ার বিভিন্ন স্কুল কলেজে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হয়,সাংস্কৃতিক কর্মসূচির আওতায় নাচ গান এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এছাড়া ও পান্তা ইলিশের চলে রমরমা ব্যবসা। কিন্তু এবার বাংলা নববর্ষ পবিত্র রমজান মাসে হওয়ায় জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হচ্ছে না। আসুন আমরা মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে বাংলা নববর্ষ-কে বরণ করে নেই।

এছাড়াও সাইফুল ইসলাম আরেও বলেন,“আজ দেখ নতুন স্বপ্ন,ভুলে যাও সব পুরনো কস্ট। আজ কর নতুন সব কল্পনা,ভুলে যাও সব পুরনো যন্ত্রনা। আজ থেকে শুরু হোক নতুন জীবন,সুখের হোক সবার প্রতিটি ক্ষণ। এই কামনা করি আমি সারাটা ক্ষণ। শুভ বাংলা নববর্ষ ১৪৩০,শুভ হউক আপনাদের আগামী দিনের পথচলা।

আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম