আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 6:06 am || প্রকাশের তারিখ: April 16, 2023, 12:41 am
যশোর ডিবি’র অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক ।। শার্শা থানার বহিলাপোতা এলাকা থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৪ এপ্রিল ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার,পিপিএম (বার) এসময় তিনি বলেন,শনিবার রাত্রে শার্শা থানার বাহাদুরপুর ইউনিয়নের বহিলাপোতা এলাকা থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত আসামি হলেন (১) মোঃ আব্দুল জব্বার (৩৮) পিতা আব্দুল আলীম,গ্রাম-বহিলাপোতা থানা-শার্শা,জেলা-যশোর।

যশোর জেলার ডিবি পুলিশের এস আই সোলায়মান আক্কাস এর একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার বাহাদুরপুর ইউনিয়নের বহিলাপোতা এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১২০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এছাড়া উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজার মূল্য ৩,৬০,০০০-টাকা

উক্ত বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার) পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম