আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 6:05 am || প্রকাশের তারিখ: April 23, 2023, 1:44 pm
শার্শায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শার্শা প্রতিনিধি।। শার্শায় মোটরসাইকেল সিএনজি মুখোমুখি সংঘর্ষে ইকবাল হোসেন (৪২) নামে একজনের মৃত‍্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই মনিরুজ্জামান(৪৫)।

নিহত ইকবাল হোসেন শার্শার ডিহি ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোকর্ণ গ্রামের মিজানুর রহমানের ছেলে। রবিবার সকাল ৯ টার সময় উপজেলার গোড়পাড়া বিশ্বাস বাড়ী শাহজান বিশ্বাসের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও নিতের পরিবার জানাই, ঈদের ছুটিতে নিজ বাড়িতে বেড়াতে আসেন ইকবাল। ছুটি সীমিত হওয়ায় নিজ কর্মস্থলে যাওয়ার জন্য বড় ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে কাউন্টারে যাচ্ছিলেন।

প্রতিমধ্যে গোড়পাড়া বিশ্বাস বাড়ীর সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুই ভাই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।

নিহত ইকবাল হোসেন কাশেম গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজ এর বর্তমান ডাইরেক্টর ছিলেন। বড় ভাই মনিরুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সহ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করেছে।

নিহত ইকবাল হোসেন এর বড় ভাই মনিরুজ্জামান বলেন, ঈদের ছুটি শেষে ছোট ভাই ঢাকাতে ফিরে যাচ্ছিলো। কর্মস্থলে আর ফেরা হলো না তার। একেবারে সকলে ছেড়ে না ফেরার দেশে চলে গেলো।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লক্ষিনদর বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে নিয়ে আসার সময় প্রতিমধ্যে ইকবাল হোসেন নামে এক জনের মৃত্যু হয়। মনিরুজ্জামান নামে অপর একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম