আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 4:58 am || প্রকাশের তারিখ: May 13, 2023, 11:40 pm
যশোরে হারিয়ে যাওয়া ৪১টি মোবাইলসহ কিশোরী উদ্ধার
নিজস্ব প্রতিবেদক।। যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে এপ্রিল মাসে হারানো ৪১ টি মোবাইল ফোন উদ্ধার,নগদ ও বিকাশের ভুল নম্বরে চলে যাওয়া এক লাখ ৯শ’ ১৭ টাকা এবং হ্যাক হয়ে যাওয়া ১৬টি ফেসবুক আইডি পুনঃরুদ্ধার করা হয়েছে। পরে এসব পণ্য প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নিখোঁজ হওয়া চৌগাছার এক কিশোরীকে উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

শনিবার (১৩ মে) সকালে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক ব্রিফিংয়ে এইসব তথ্য নিশ্চিত করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার। এসময় তিনি হারিয়ে যাওয়া মোবাইল ফোনের প্রকৃত মালিকদের ৪১টি ফোন প্রদান করেন। এছাড়া অন্য নম্বরে চলে যাওয়া টাকা ও উদ্ধারকৃত কিশোরীকে তার পরিবারের হাতে তুলে দেন।

উক্ত বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন,জেলার নয়টি থানায় জিডি মূলে যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে সেগুলো উদ্ধার করে এদিন প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে।

আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম