আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 12:51 pm || প্রকাশের তারিখ: June 5, 2023, 6:15 pm
সাভারে ডিবি’র অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থানার গকুলনগর এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৫ জুন) বিকাল ৫ টার সময় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসময় তিনি বলেন,গতকাল রোববার রাত্রে আশুলিয়া থানাধীন গকুলনগর এলাকা থেকে  ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন (১) মো: সাগর ওরফে মনির (৪৪),পিতা-মৃত আঃ রহিম,গ্রাম-ভবানিপুর, থানা-শিবালয়,জেলা-মানিকগঞ্জ,বর্তমান ঠিকানা -গকুলনগর,লতিফ বেপারী (আসামীর মামা) এর বাড়ী,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সহিদু্ল ইসলাম পিপিএম এর একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ গতকাল রোববার রাত্র ৯টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার গকুলনগর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে (১) মোঃ সাগর ওরফে মনির (৪৪) কে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের  প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম