আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 12:19 pm || প্রকাশের তারিখ: June 9, 2023, 10:29 pm
সাভারে ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার মডেল থানার রেডিওকলোনী এলাকা থেকে ২০০ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৯ জুন) বিকাল ৫ টার সময় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসময় তিনি বলেন,গতকাল বুধবার রাত্র ৭টা ৩০ মিনিটের সময় সাভার মডেল থানার রেডিওকলোনী এলাকা থেকে ২০০ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।

আটককৃত আসামি হলেন (১) আজিত মিয়া কাচ্চু (২৮), পিতা-মৃত আজাহার মিয়া,গ্রাম-বক্তারপুর, তিন রাস্তার মোড়,থানা-সাভার মডেল জেলা-ঢাকা।

ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের নেতৃত্বে এসআই (নিঃ)মোঃ আমিনুল ইসলাম এর একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ গতকাল বৃহস্পতিবার রাত্র ৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার রেডিওকলোনী এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে (১) আজিত মিয়া কাচ্চু (২৮), কে আটক করা হয়।

উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম