প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 12:03 pm || প্রকাশের তারিখ: June 18, 2023, 8:01 pm
সাভারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু
নিজস্ব প্রতিবেদক সাভার।। শিশুদের অন্ধত্ব প্রতিরোধের লক্ষ্য নিয়ে সারাদেশের মতো সাভার,আশুলিয়া ও ধামরাইতেও শুরু হয়েছে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন।
রবিবার (১৮ জুন) সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
এসময় প্রতিমন্ত্রী বলেন,বর্তমান সরকার স্বাস্থ্য সেবায় উন্নয়নের রোল মডেল সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে দিয়েছে বলেও বলেন তিনি। পরে প্রতিমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে পরিত্যক্ত জমিতে ফলদ বাগান উদ্বোধন করেন।
উক্ত বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদার কাছে জানতে চাইলে তিনি বলেন,এবার সাভার উপজেলার প্রায় ১ লক্ষ ৯৪ হাজার ৮৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।
তিনি আরোও বলেন,ভিটামিন ‘এ’ ক্যাপসুল অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।