আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 12:03 pm || প্রকাশের তারিখ: June 21, 2023, 10:49 pm
সেন্টমার্টিন বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না: প্রধানমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। কারও কাছে এ দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না বলেছেন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। এখন যদি বলি সেন্টমার্টিন দ্বীপ কারও কাছে লিজ দেবো,তাহলে ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই। আমার দ্বারা এটা হবে না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে খেলতে দেব না।

শেখ হাসিনা বলেন,আমাদের সংবিধানে বলা আছে যে একজন নির্বাচিত সরকার প্রধান আরেকজন নির্বাচিত সরকার প্রধান দ্বারাই প্রতিস্থাপিত হবে। এটা যেমন উচ্চ আদালতের রায়ে আছে,এটা আমাদের সংবিধানেও আছে।

সরকার প্রধান বলেন,বিরোধী দলগুলো এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাচ্ছে,অথচ এক সময় খালেদা জিয়ার উক্তি ছিল-পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এখন তারা নিজেরাই এই তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। এই পদ্ধতি তারাই নষ্ট করেছিল এবং তারা এখন এটা বাদ দিয়েছিল। তারাই রাখেনি এখন তারাই ফেরত চাচ্ছে।

আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম