আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 3:39 am || প্রকাশের তারিখ: August 5, 2023, 10:34 pm
শার্শায় শেখ কামালের ৭৪তম জম্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
শার্শা প্রতিনিধি।। শাশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪ তম শুভ জন্ম দিন উপলক্ষে প্রীতি ফুটবল ম‍্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৫ আগষ্ট নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ খেলাটি অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচ অংশগ্রহণ করেন নাভারন ডিগ্রী কলেজ ফুটবল একাদশ বনাম শার্শা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ। উক্ত খেলায় নাভারণ ডিগ্রি কলেজ ফুটবল একাদশ শার্শা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ-কে ৩-২ গোলে পরাজিত করে।

শেখ কামাল প্রীতি ফুটবল ম্যাচে সভাপতিত্ব করেন শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহম্মেদ তোতা।

উক্ত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির আলোচনা সভা ও কেক কেটে খেলাটি উদ্বোধন করেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুর ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল,যশোর জেলা পরিষদ সদস্য প্যানেল চেয়ারম্যান সালেহ আহম্মেদ মিন্টু, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ইউপি সদস্য, আবুল হোসেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, মোখলেসুর রহমান কাকন,মেম্বার টিপু সুলতান ইউপি সদস‍্য আ:আলীম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম