আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 27, 2026, 7:40 am || প্রকাশের তারিখ: August 7, 2023, 9:45 pm
সাভারে পুলিশ পরিচয়ে ৪ লাখ টাকা হাতিয়ে নিলেন ভুয়া পুলিশ
নিজস্ব প্রতিবেদক সাভার ।। সাভারে মামলা থেকে এক ব্যক্তি-কে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ পরিচয়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হারুন উর রশিদ নামে এক যুবক-কে আটক করেছে সাভার মডেল থানার পুলিশ।

সোমবার (৭ আগস্ট) দুপুরে আটক ওই যুবক-কে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। হারুন উর রশিদ রংপুর জেলার মিঠাপুকুর থানার সঠিবাড়ি গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি এক সময় গাড়িচালক ছিলেন।

পুলিশ জানায়,সাভারের রাজফুলবাড়িয়ার ভরারী এলাকার আসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। পরে গত ১৭ জুলাই পুলিশের এসআই পরিচয়ে হারুন ওই মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসলামের কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নেয়।

পরে আরও ৫০ হাজার টাকা দাবি করলে ভুক্তভোগী ওই ব্যক্তি সাভার মডেল থানায় হারুন-কে আসামি করে মামলা করেন। পুলিশ ভরারী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম বলেন,দুপুরে আসামি-কে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তির কাছ থেকে চেকসহ প্রতারণার বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম