আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:13 am || প্রকাশের তারিখ: August 11, 2023, 8:22 pm
শার্শায় মাস ব‍্যাপী জাতীয় শোক দিবস উপলক্ষে উঠান বৈঠক পালিত
শার্শা প্রতিনিধি।। শার্শায় মাস ব‍্যাপী হিসেবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালন উপলক্ষে বাগাআঁচড়া ৭নং ওর্য়াড বাগাডাঙ্গা গ্রামে উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (১১ আগস্ট) বিকালে ৪টার সময় শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন ৭নং ওর্য়াড বাগাডাঙ্গা গ্রামে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সদস্য ও ফার্মেসী গ্রাজুয়েটস্ এসোসিয়েশন বাংলাদেশ এর  যুগ্ম-সাধারণ সম্পাদক,উপজেলা কৃতি সন্তান নাজমুল হাসানের পক্ষে মাস ব‍্যাপী জাতীয় শোক দিবস উপলক্ষে  উঠান বৈঠক ও দোয়া  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামীলীগ সরকারের সফলতা প্রচার ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর- ১ (শার্শা) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে উন্নয়নমূলক,মাস ব‍্যাপী জাতীয় শোক দিবস ও উঠান বৈঠকের মাধ্যমে লিফলেট বিতরণ করেন।

এ সময় বাগাআঁচড়া ইউনিয়নের  ইউপি সদস‍্য আজিজুল  ইসলামের সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠান সাবেক ছাত্রলীগ নেতা ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য শফিক মাহমুদ ধাবক এর নেতৃত্বে   প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক হাজী বাবলু মিয়া,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ওহিদুজ্জামান অহেদ,বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের  আহ্বায়ক কমিটির  সদস্য কবির উদ্দিন,বাগাআচড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক শিশির, যুবলীগ নেতা কবিরুজ্জামান কবির, আওয়ামীলীগ আয়নাল হক,যুবলীগ নেতা হাসান আলী যুবলীগ নেতা সাইফুল, যুবলীগ নেতা তরিকুল ইসলাম বাগআঁচাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক রনি মিয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: রশিদ হোসেন ,সানি , ও রাসেল হাসান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম