আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 10:10 am || প্রকাশের তারিখ: August 13, 2023, 10:35 pm
শার্শায় মাদক উদ্ধার অভিযান,ছুরিকাঘাতে দারোগা আহত
সঞ্জয় কুমার কর্মকার যশোর।। মাদক উদ্ধার অভিযানে যেয়ে মাদক ব‍্যবসায়ীর ছুরিকাঘাতে শার্শা থানার এএসআই আল আমিন গুরুতর আহত হয়েছে।

রোববার ( ১৩ আগষ্ট) বিকালে শার্শা থানার এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে শ‍্যামলাগাছি গ্রামে মাদক আস্তানায় অভিযান চালিয়ে একজন মাদক ব‍্যবসায়ীকে আটক করে।

এসময় ঐ মাদক ব‍্যবসায়ীকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর আক্রমণ করে মাদক ব‍্যবসায়ীরা এবং এএসআই আল আমিন-কে গুরুতর আহত করে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বিভাগের চিকিৎসা ডাক্তার শুভেন্দু কুমার মজুমদার জানান,বিকালে আহত অবস্থায় একজন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসে। তার হাতে এবং হাটুতে ছুরিকাঘাতে আঘাতের চিহ্ন রয়েছে।

উক্ত বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলামের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঘটনা তদন্ত চলছে। উদ্ধার অভিযান অব‍্যহত রয়েছে। এছাড়া এএসআই আল আমিন গুরুতর আহত হয়েছে তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম