প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 10:11 am || প্রকাশের তারিখ: August 14, 2023, 10:18 pm
আসাদুর রহমান।। শার্শায় শালকোনায় জসিমের গোয়ালঘর থেকে লাশ উদ্ধার করেছে গোড়পাড়া ফাঁড়ির পুলিশ। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম। সে ডিহি ইউনিয়নের শালকোনা গ্রামের মৃত ইছাহক মন্ডলের ছেলে।
শালকোনা গ্রামের চৌকিদার মোঃ রুহুল আমীন জানান, গত ১৩ই আগস্ট রবিবার রাতে তিনি মোড়ের দোকানে স্বাভাবিক অবস্থায় ছিলেন। কিন্তু আজ সকালে নজরুলের মৃত্যুর সংবাদ শুনতে পাই। তবে এই অস্বাভাবিক মৃত্যুর কারণ সম্পর্কে এলাকাবাসী কিছু জানেন না।
পুলিশ জানায় এই অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে শার্শা থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছে ও মৃতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম