আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 27, 2026, 6:25 am || প্রকাশের তারিখ: August 15, 2023, 12:24 pm
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আশুলিয়া থানা আওয়ামী লীগের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া থানা আওয়ামী-লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন বিভিন্ন নেতা কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলববার (১৫ আগষ্ট) সকালে ১০টা ৩০ মিনিটের সময় আশুলিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধানসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী-লীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন খান,আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: ইউনুছ খান,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সাবেক সম্মানিত সদস্য হাজী ইমতিয়াজ আহমেদ,ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন আহমেদ ভূঁইয়া,ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মণ্ডল,সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ প্রমুখ।

আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম