আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 27, 2026, 6:25 am || প্রকাশের তারিখ: August 15, 2023, 1:20 pm
আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান পিপিএম এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলববার (১৫ আগষ্ট) সকালে ১০টা ২০ মিনিটের সময় আশুলিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন,আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম,এস আই মো: ইমদাদুল হকসহ আশুলিয়া থানা পুলিশের বিভিন্ন অফিসার ও ফোর্সগণ।

উল্লেখ্য,১৫ আগস্ট,ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। নির্মম এ ঘটনাটিকে পালন করা হয় জাতীয় শোক দিবস হিসেবে। দিবসটিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিনম্র শ্রদ্ধা,ভালোবাসা ও শোক প্রকাশ করছে গোটা জাতি।

আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম